মূল বিষয়বস্তুতে যান
← BCSC হোম
BIDA Registration

BIDA নিবন্ধন

দেশীয়, বিদেশি ও যৌথ বিনিয়োগ প্রকল্পের নিবন্ধন, সংশোধন এবং বিনিয়োগ-সংক্রান্ত সহায়তা।

আমরা কী কী করি

প্রতিটি কাজের প্রয়োজনীয় কাগজ, আনুমানিক সময় এবং কারা সাধারণত এই সেবা নেন।

সাধারণ ধারণার জন্য: নিচের তথ্য ও সময় পরিস্থিতি, কাজের ধরন, সরকারি প্রক্রিয়া, আইন ও সময়ভেদে পরিবর্তনশীল। এগুলো চুক্তি বা নিশ্চয়তা নয়; চূড়ান্ত পরিসর, সময় ও ফি আলোচনার পর লিখিতভাবে ঠিক করা হয়।

দেশীয় শিল্প প্রকল্প নিবন্ধন

OSS-এ আবেদন, প্রকল্পের বিবরণ, বিনিয়োগ ও কাগজপত্র পর্যালোচনা।

সাধারণত যে কাগজ লাগে
প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন সনদ ও MoA/AoA, ট্রেড লাইসেন্স, TIN, জমি বা ভাড়ার দলিল, পরিচালকদের তালিকা, প্রযোজ্য ক্ষেত্রে প্রজেক্ট প্রোফাইল
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
আমাদের প্রস্তুতি ৩–৭ দিন; সম্পূর্ণ কাগজ থাকলে BIDA-র প্রকাশিত সময় কম
কারা নেন
দেশীয় উৎপাদন ও যোগ্য সেবা শিল্প

বিদেশি বিনিয়োগ নিবন্ধন

শতভাগ বিদেশি মালিকানার প্রকল্পের আবেদন।

সাধারণত যে কাগজ লাগে
নিবন্ধন সনদ, MoA/AoA, ট্রেড লাইসেন্স, TIN, অফিস বা কারখানার জমির কাগজ, বৈদেশিক মূলধনের এনক্যাশমেন্ট সনদ, RJSC-এর ফরম
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
প্রস্তুতি ৫–১০ দিন; সরকারি সময় আলাদা
কারা নেন
বিদেশি বিনিয়োগকারী

যৌথ বিনিয়োগ নিবন্ধন

দেশীয় ও বিদেশি বিনিয়োগের কাঠামোসহ আবেদন।

সাধারণত যে কাগজ লাগে
নিবন্ধন সনদ, বিনিয়োগ ও শেয়ারের তথ্য, যৌথ বিনিয়োগ চুক্তি, এনক্যাশমেন্ট সনদ, RJSC ও স্থাপনার কাগজ
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
প্রস্তুতি ৫–১০ দিন; সরকারি সময় আলাদা
কারা নেন
দেশি-বিদেশি যৌথ উদ্যোগ

নিবন্ধন সংশোধন

নাম, ঠিকানা, মালিকানা, যন্ত্রপাতি, বিনিয়োগ বা উৎপাদন ক্ষমতা পরিবর্তন।

সাধারণত যে কাগজ লাগে
বিদ্যমান নিবন্ধন, বোর্ড রেজোলিউশন, হালনাগাদ ট্রেড লাইসেন্স ও TIN, প্রযোজ্য RJSC রেকর্ড
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
প্রস্তুতি ৩–৭ দিন; BIDA-র সময় আলাদা
কারা নেন
নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান

শিল্প IRC-এর সুপারিশ

অ্যাডহক বা নিয়মিত শিল্প IRC-এর জন্য BIDA-র সুপারিশ।

সাধারণত যে কাগজ লাগে
নিবন্ধন, ফায়ার ও পরিবেশ ছাড়পত্র, কারখানার তথ্য, যন্ত্রপাতি, কাঁচামাল, ব্যাংকের কাগজ
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
BIDA-র প্রকাশিত সময় অনুযায়ী; CCI&E-এর ধাপ আলাদা
কারা নেন
শিল্প আমদানিকারক

যন্ত্রপাতি আমদানির অনুমতির সুপারিশ

প্রযোজ্য ক্ষেত্রে মূলধনি যন্ত্রপাতি আমদানির অনুমতি।

সাধারণত যে কাগজ লাগে
BIDA নিবন্ধন, ইনভয়েস, BL/AWB, প্যাকিং লিস্ট, উৎস দেশের সনদ
আনুমানিক সময় (পরিবর্তনশীল)
BIDA-র প্রকাশিত সময় অনুযায়ী
কারা নেন
বিদেশি ও যৌথ শিল্প বিনিয়োগকারী

সময় নিয়ে একটি কথা: উপরের সময় হলো সম্পূর্ণ কাগজপত্র পাওয়ার পর আমাদের কাজ শেষ করার আনুমানিক হিসাব, নিশ্চিত সময় নয়। সরকারি নিবন্ধন, যাচাই, আপত্তি বা অনুমোদনে যে সময় লাগে, তা সংশ্লিষ্ট দপ্তরের ওপর নির্ভর করে, আলাদা এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

কোন নিবন্ধন কিসের জন্য

RJSC নিবন্ধনকোম্পানির আইনগত প্রতিষ্ঠা
ট্রেড লাইসেন্সস্থানীয় কর্তৃপক্ষের ব্যবসার অনুমতি
BIDA নিবন্ধনযোগ্য বিনিয়োগ বা শিল্প প্রকল্পের নিবন্ধন
IRC / ERCআমদানি ও রপ্তানি নিবন্ধন
পরিবেশ ছাড়পত্রপরিবেশগত অনুমোদন
ফায়ার লাইসেন্সঅগ্নি-নিরাপত্তার অনুমোদন
DIFE লাইসেন্সকারখানা বা প্রতিষ্ঠানের লাইসেন্স

তালিকাটি সাধারণ ধারণার জন্য; কাজের ধরন ও সরকারি চাহিদা অনুযায়ী কম-বেশি বা অতিরিক্ত কাগজ লাগতে পারে।

জেনে রাখুন

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) শিল্প ও বিনিয়োগ প্রকল্পের নিবন্ধন দেয়; আবেদন হয় BIDA-র অনলাইন One Stop Service (OSS)-এ। উৎপাদন ও সেবা শিল্প নিবন্ধিত হতে পারে; সাধারণ ট্রেডিং ব্যবসার জন্য BIDA নিবন্ধন বাধ্যতামূলক নয়।

  • শুধু BIDA নিবন্ধন থাকলেই অন্য সব লাইসেন্সের প্রয়োজন শেষ হয় না; প্রকল্পের ধরন ও অবস্থান অনুযায়ী অতিরিক্ত অনুমোদন লাগতে পারে।
  • BIDA-র নিবন্ধন ফি প্রকল্পের বিনিয়োগের আকার অনুযায়ী নির্ধারিত এবং পরিবর্তনশীল; আবেদনের সময় সর্বশেষ হার জানিয়ে দেওয়া হয়।
  • বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য রিপোর্টিং ও বৈদেশিক মুদ্রার নিয়মও মানতে হয়।

আপনি যা পাবেন: BIDA নিবন্ধনপত্র, দাখিলকৃত আবেদন ও সংযুক্তির কপি এবং পরবর্তী অনুমোদনের চেকলিস্ট।

কাজের ধাপ

  1. ধাপ ১

    পরামর্শ

    ফোন বা WhatsApp-এ আপনার প্রয়োজন শুনি এবং কাজের পরিসর ঠিক করি।

  2. ধাপ ২

    কাগজপত্র

    প্রয়োজনীয় কাগজের তালিকা দিই এবং সংগ্রহ করি।

  3. ধাপ ৩

    যাচাই ও প্রস্তুতি

    তথ্য যাচাই করে হিসাব, ফরম বা প্রতিবেদন প্রস্তুত করি।

  4. ধাপ ৪

    দাখিল ও হস্তান্তর

    সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করি এবং কপি ও প্রমাণ আপনাকে বুঝিয়ে দিই।

BIDA নিবন্ধন নিয়ে কথা বলুন

আপনার কাগজপত্র ও অবস্থা দেখে কাজের পরিসর, খরচ ও সময় জানিয়ে দেব। খুলনা ও ঢাকা অফিস, প্রতিদিন সকাল ১০টা – রাত ১০টা।

সংশ্লিষ্ট সরকারি সাইট

এগুলো সংশ্লিষ্ট সরকারি বা নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব ওয়েবসাইট। BCSC এসব সংস্থার অংশ নয় এবং তাদের সঙ্গে যুক্ত নয়; শুধু সুবিধার জন্য লিংক দেওয়া হলো। ওই সাইটের তথ্য, সেবা ও নিরাপত্তার দায় সংশ্লিষ্ট সংস্থার। লগইন বা টাকা পরিশোধের আগে ঠিকানার ঘরে সঠিক সরকারি ঠিকানা (যেমন .gov.bd) আছে কি না দেখে নিন। সব প্রয়োজনীয় সরকারি লিংক →

দায়মুক্তি

এই পাতার সব তথ্য, যেমন কাজের পরিসর, কাগজপত্রের তালিকা, আনুমানিক সময়, আইনি সময়সীমা ও প্রক্রিয়া, শুধু সাধারণ ধারণা দেওয়ার জন্য। গ্রাহকের অবস্থা, কাজের ধরন ও জটিলতা, সরকারি দপ্তরের প্রক্রিয়া, আইন ও বিধির পরিবর্তন এবং সময়ভেদে এগুলো বদলাতে পারে। এটি কোনো চুক্তি, প্রতিশ্রুতি বা নিশ্চয়তা নয়, এবং এই তথ্যের ভিত্তিতে BCSC-এর কোনো আইনি দায় সৃষ্টি হয় না। প্রতিটি কাজের পরিসর, সময় ও ফি আলোচনার পর আলাদাভাবে, লিখিতভাবে নির্ধারণ করা হয়।

অন্যান্য সেবা